1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

সাজেকে এক মুমূর্ষু রোগির জীবন বাঁচালো বিজিবি

  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৬০ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি!

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম জুপ্পুই এলাকায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে প্রভাতী ত্রিপুরা(১৮) এক তরুণীর জীবন বাঁচালো বিজিবি। অসুস্থ তরুণীর স্বামী রুহিম ত্রিপুরার সাথে কথা বলে জানাযায় তার স্ত্রী সন্ধ্যায় হঠাৎ পেট ব্যাথায় ছটফট করতে থাকে কিছু বুঝে উঠার আগেই জ্ঞান হারিয়ে মুমূর্ষু অবস্থায় চলে যায়। আশপাশে কোন কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় স্ত্রীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের জুপ্পুই বিওপিতে ছুটে এসে সংবাদ দেয়া হয়। সংবাদ পেয়ে একমুহূর্ত দেরি না করে ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকীর দিক নির্দেশনায় অসুস্থ তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দীর্ঘ পথ পায়ে হেটে বিওপিতে আনা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বাড়ি পৌঁছে দেয়া হয়। বিজিবির এমন মানবিক পদক্ষেপের ফলে মুমূর্ষু অবস্থা থেকে প্রভাতী ত্রিপুরা নতুন জীবন ফিরে পায়। এই ঘটনায় জুপ্পুই এলাকাবাসী বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।


৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী বলেন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে বিজিবি পাহাড়ে বসবাস কারী পাহাড়ি জনগোষ্ঠীর মানবিক চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রভাতী ত্রিপুরার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর