1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে হরিণাকুন্ডুর কৃতি সন্তান

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়েছেন

প্রতিনিধি : মোঃ ইব্রাহিম হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করে দেশজুড়ে এবং বিশেষ করে খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রে এসেছেন রাজপথের লড়াকু নেতা মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই মেধাবী ছাত্রনেতাকে যুবদল কেন্দ্রীয় কমিটির ২য় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। তার সাংগঠনিক দক্ষতার ওপর আস্থা রেখে এই নতুন কেন্দ্রীয় দায়িত্ব তুলে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৮ নং চাঁদপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার এই অর্জনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের সাথে সম্পৃক্ত কামরুজ্জামান ইতিপূর্বে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক আইন সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এছাড়াও তিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক এজিএস (AGS) হিসেবেও রাজপথে অত্যন্ত সক্রিয় ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি বারবার প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজপথে স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলনে তিনি জীবনের ঝুঁকি নিয়ে লড়েছেন। তৃণমূল নেতাকর্মীদের প্রতি তার অঘাত বিশ্বাস ও নিবিড় যোগাযোগ তাকে এক ‘কর্মী বান্ধব’ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্থানীয় নেতাকর্মীদের অভিমত, কামরুজ্জামান রাজপথের একজন আদর্শিক ও সংগ্রামী নেতা। তার সুযোগ্য নেতৃত্বে অতীতে অনেক দক্ষ নেতা তৈরি হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে তার এই মূল্যায়ন জাতীয়তাবাদী শক্তিকে বিশেষ করে খুলনা বিভাগে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে তারা বিশ্বাস করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর