1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

বাঘাইছড়িতে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে

  • প্রকাশিত সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪১ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি

সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারে রাঙ্গামাটির দুর্গম এলাকা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় হঠাৎ বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব অনুভব করেন ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের হাবিলদার মো. এলাহান মিয়া। ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে ঢাকার পিলখানার বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখা সমন্বিত উদ্যোগে দ্রুত হেলিকপ্টার মোতায়েন করা হয়। হেলিকপ্টারটি দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে।

বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া চট্টগ্রাম সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তাঁর জীবনরক্ষা ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিতে বিজিবি সর্বদা মানবিক, দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ। দুর্গম সীমান্ত অঞ্চলেও যেন কোনো সদস্য চিকিৎসা বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিজিবি আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্য হওয়া সত্বেও হাবিলদার মো. এলাহান মিয়াকে সেনাবাহিনী পরিচালিত সিএমএইচে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর