কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আঁখি এ্যালুমিনিয়ামে চেতনা নাশক নাকে দিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালিয়েছে।

শনিবার বিকালে কিশোরগঞ্জ বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মোরসালিন প্রামাণিকের দোকানে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী মোরসালিন বলেন,বিকাল ৩ টা ১০ মিনিটে ২ জন অজ্ঞানপার্টির সদস্য মুখে মাস্ক লাগিয়ে পড়নে পাঞ্জাবি পায়জামা ও পাগড়ি পরা অবস্থায় বিভিন্ন সরঞ্জামাদী কিনতে আসে। এক পর্যায়ে ব্যবসায়ী মোরসালিন প্রামাণিককে ৫ শত টাকা,২শত টাকা ও একটি ১ শত টাকা নোট দিয়ে খুচরা করার ভান করে চেতনানাশক দিয়ে নিজের নিয়ন্ত্রণে নেয়। পরে তার ক্যাশ থেকে ২৫ হাজার টাকা নিয়ে মুহুর্তে সটকে পড়েন তারা।


ব্যবসায়ী মোরসালিন বলেন,অজ্ঞানপার্টির সদস্যরা চলে যাওয়ার এক মিনিটের মধ্যে আমার জ্ঞান ফিরে আসে। তাৎক্ষণিক তাদের উদ্দেশ্যে বের হলেও কোথাও দেখা না পেয়ে ফিরে আসি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে খবর নিয়ে দেখি কি হয়েছে।#

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *