1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় বুড়াইচ সরদার পাড়া জামে মসজিদের তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৪ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরে অবস্থিত বুড়াইচ সরদার পাড়া জামে মসজিদের তৃতীয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের অংশগ্রহণে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মসজিদের সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী শামচুর রহমান, মুকাম্মেল শিকদার, আতিয়ার মিয়া, কালাম কাজী, ফিরোজ হাজী, খায়ের মিয়া, বিএনপি নেতা কামরুজ্জামান কদর, ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান সুমন, আনোয়ার হোসেন, হাফেজ কাজী হাফিজুর রহমান পরশ, ইমাম রিজাউল করিম, মাওলানা আব্দুল ওহাব, মতিয়ার রহমান সরদার,মোরাদ সরদার, মিরাজ সরদার, আফজাল হোসেন, নূরু শিকদার, আনিচ সরদার, নাজমুল সরদার, ওহাব মিয়া, কামরুল সরদার ও আতিয়ার রহমানসহ স্থানীয় মুসল্লিবৃন্দ।


বক্তারা বলেন, মসজিদের তৃতীয় তলা নির্মাণ সম্পন্ন হলে মুসল্লিদের নামাজ আদায়ে স্থান সংকট দূর হবে এবং ধর্মীয় কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা সম্ভব হবে। তারা সবাই মিলে নির্মাণ কাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে মহল্লাবাসী ঐক্যবদ্ধভাবে মসজিদের তৃতীয় তলা নির্মাণে সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর