মঠবাড়িয়া প্রতিনিধি।

পিরোজপুরের মিরুখালী ইউনিয়নের বাদুরা এলাকার বাসিন্দা মরহুম আলহাজ্ব মোঃ মোবারেক আলী হাওলাদারের পুত্র, প্রিয়জন শুভজন ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত মোঃ আঃ মান্নান হাওলাদার মন্টু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার, ৯ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় রাজধানীতে চিকিৎসা নিচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও পারিবারিক পরিমণ্ডলে তিনি একজন সৎ, বিশ্বস্ত ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ১০টায় বাদুরা সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে সকলের নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *