1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিশু সুরক্ষার জন্য বাজেট প্রস্তাব,ইউপি চেয়ারম্যানের সম্মতি

  • প্রকাশিত সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫০ বার পড়েছেন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট পরিকল্পনায় “শিশুদের জন্য সুরক্ষা বরাদ্দ” চেয়ে বাজেট প্রস্তাব করেছে ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ কিশোরগঞ্জ এপি।

রবিবার দুপুরে চাঁদখানা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা পারভীনের সঞ্চালনায় বাজেট পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ মোস্তাফিজার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক স্বপন কিসপট্রা।

চাঁদখানা ইউনিয়ন মেধা বিকাশ শিশু ফোরামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উক্ত বাজেট আলোচনা সভায় বাজেট প্রস্তাব পাঠ করেন মেধা বিকাশ শিশু ফোরামের সভাপতি রুদ্র রায়।


বাজেটে শিশুদের সুরক্ষায় বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে বাল্যবিবাহ রোধ, শিশু শ্রম বন্ধে অনুকূল পরিবেশ সৃষ্টি করা, ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করা ও পরবর্তীতে ঝরে পড়া রোধ করে তাদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করা, পুষ্টি ও সুচিকিৎসা নিশ্চিত করা, শিশুদের বিনোদনের জন্য ফ্রি মানসমম্মত বিনোদন পার্ক তৈরি করাসহ শিশুদের মোবাইল ও মাদকাসক্তির ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব করা হয়। এসময় চাঁদখানা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, সর্বোপরি শিশুদের চাহিদার উপর ভিত্তি করে আগামী বাজেট প্রস্তাবনাসহ এবং তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর