1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কার্যক্রম: মঠবাড়িয়ায় বেসরকারি হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা, ২০ দিনের আল্টিমেটাম

  • প্রকাশিত সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানহাটা এলাকায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটির বৈধ লাইসেন্স গ্রহণের জন্য ২০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায়ের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন ধানহাটা এলাকায় অবস্থিত টপটেন জেনারেল হাসপাতালে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগের অনুমোদনসংক্রান্ত মূল লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হয়। যদিও প্রতিষ্ঠানটির ফায়ার লাইসেন্স ও ট্রেড লাইসেন্স রয়েছে, তবে স্বাস্থ্য বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগেই হাসপাতালটি কার্যক্রম শুরু করে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে সেখানে রোগীদের চিকিৎসা প্রদান, এমনকি সিজারিয়ান অপারেশনও পরিচালিত হয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় জানান, স্বাস্থ্য বিভাগের মূল লাইসেন্স ছাড়া কোনো হাসপাতাল উদ্বোধন বা চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই। কিন্তু টপটেন জেনারেল হাসপাতাল লাইসেন্স পাওয়ার আগেই কার্যক্রম শুরু করেছে, যা নিয়মবহির্ভূত।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় অনুমোদন ও মূল লাইসেন্স সংগ্রহের জন্য ২০ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে ব্যর্থ হলে হাসপাতালটির বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর