কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস,শিক্ষা উপকরণ ও খেলা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
সোমবার সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন। সেখানে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস,শিক্ষা উপকরণ ও খেলা সামগ্রী বিতরণ করেন। সকাল ১১ টায় কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস পার্টিতে অংশ নেন।

সেখানে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। দুপুর ১২ টায় মন্থনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে খেলা সামগ্রী, শিক্ষা উপকরণ ও প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স বিতরণ করেন এবং উপজেলা শিক্ষা অফিস পরিদর্শন করেন। পরে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড.মাহমুদা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী, হাবিবুর রহমান প্রমূখ।

জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন,মান সম্মত শিক্ষার জন্য পড়ালেখার পাশাপাশি শিশুদেরকে খেলার প্রতি গুরুত্ব দিতে হবে। শিশুদের স্কুলমুখী করার জন্য আনন্দ দায়ক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের ঝড়ে পরা রোধ করতে হবে।
