1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

বৃহত্তর উত্তরায় বেওয়ারিশ কুকুরের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ

  • প্রকাশিত সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২০ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

বৃহত্তর উত্তরায় বেওয়ারিশ কুকুরের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠার খবর এখন মূল আলোচ্য বিষয়। উত্তরার বিভিন্ন সেক্টর, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ,খিলখেত এলাকায় বিচরণ করে বেড়াচ্ছে কিছু বেওয়ারিশ কুকুর। এই অবলা প্রাণীদের কোন মালিক নেই বললেই চলে, রাস্তাঘাটের জাস্টবিন ও পথচারীদের দেওয়া খাদ্যেই তাদের জীবন অতিবাহিত হয়। কুকুর গুলো খাবারের আশায় প্রায় সময় পথচারীদের পথ আগলে ধরে। বিশেষ করে স্কুল গামী ছাত্র-ছাত্রী ও মহিলাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। শিশু ও মহিলাদের কে দেখলেই কুকুরগুলো খাবার পাওয়ার আশায় তালবাহানা শুরু করে। ইতিমধ্যেই উত্তরা আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ১৫ জন লোককে কুকুরের কামড়ের ভ্যাকসিন নেওয়ার খবর পাওয়া যায়। এ বিষয়ে উত্তরার বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন বিষয়টা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তাই আমরা সিটি কর্পোরেশনকে একাধিকবার অবহিত করলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। সিটি কর্পোরেশন এলাকার বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ, বন্ধ্যাকরণ ও টিকাদানের দায়িত্ব সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ভেটেরিনারি (পশু চিকিৎসা) বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ পালন করে থাকেন বলে,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভেটেরিনারি বিভাগের দায়িত্বরত কর্মকর্তাকে একাধিকবার মুঠ ফোনে কল করা হলেও তিনি ফোনটি রিসিভ না করা তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে সচেতন মহলের আশা অনতি বিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন না করলে সমাজে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর