আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পশ্চিম নওয়াপাড়া মারকাজুল নাজেরা মাদ্রাসার ছাত্র তামিম (১০), পিতা মশিউর রহমান,বাড়ি বরিশালের গৌরনদী থানায়। সে আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের হানিফ শেখ (চেরাগ আলী) এর বাড়িতে লজিং থেকে পড়াশোনা করছিল।গত বৃহস্পতিবার (১০ জুন) আছরের নামাজের সময় মাদ্রাসার বাউন্ডারির ভেতরে বাঁধা গরু মাদ্রাসার রোপনকৃত গাছ খেতে শুরু করলে তামিম গরুটি সরিয়ে দেয়।

এতে গরুর মালিক কাওসার মৃধা (৬০), মৃত মোতাহের মৃধার ছেলে, ক্ষিপ্ত হয়ে তামিমের কোমর ও গলায় গরুর রশি বেঁধে গরুটিকে ছেড়ে দেয়। গরুটি দ্রুত দৌড়াতে শুরু করলে রশিতে বাঁধা তামিম ছেঁচড়ে যেতে থাকে এবং গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর মুখে পড়ে।এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তামিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। কিন্তু বিষয়টি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন কাওসার মৃধা একবার নয়, পুনরায় আবারও শিশুটিকে রশিতে বেঁধে একই নির্যাতন চালায়।

এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম সোহাগ বলেন, “একজন কোমলমতি শিক্ষার্থীর উপর এ ধরনের নির্যাতন কোনওভাবেই মেনে নেওয়ার মতো নয়।

Leave a Reply