1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
​সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা আশ্বাসের বৃত্তে বন্দী শিক্ষকএমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা

মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার

  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিগারেট তৈরীর কারখানার পাশে গোয়ালঘর থেকে বিপুল পরিমান নকল ডারবি সিগারেট ও বিভিন্ন ধরণের চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।


শনিবার বিকেল ৩ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ প্রায় ১০ লাখ শলাকা ডারবি সিগারেট ও আরও কয়েক লাখ সিগারেট মালামাল জব্দ করে।
একই সাথে মোরেলগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া সিগারেট তৈরীর কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারি কাষ্টমস, এ্যাক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মেনানীত প্রার্থী গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু এ সময় উপস্থিত ছিলেন।

সোমনাথ দে বলেন, গত আগষ্ট বিল্পবের পরেই বাধাল এলাকায় থাকা তার গ্রীন বাংলা টোবাকো কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেসিন ও সিগারেট তৈরীর মালামাল চুরি হয়ে যায়।
পুলিশ অভিযান চালিয়ে কিছু চোরাই মাল উদ্ধার করেছে। আরও ঊদ্ধার হবে।

মাসুদ করিম টিটু বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র ডারবি সিগারেটের নকল কপি তৈরী করে বাজারজাত করে আসছে।
আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমান সিগারেট উদ্ধার করা হয়েছে। এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে’র কারখানা থেকে কয়েকমাস পূর্বে সিগারেট তৈরীর মেসিনসহ বহু মালামাল চুরি হয়ে যায়।
এ ঘটনায় সোমনাথ দে বাগেরহাট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মালামাল উদ্ধারের আদেশ দেন।
ওই আদেশ পেয়ে থানা পুলিশ শনিবার(১৪ জুন) ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অভিযান চালায়।
এসময় ক্রাউন টোবাকো’র মালিক বদরুল আলম ভদ্দর ও এর কোন কর্মচারিকে পাওয়া যায়নি।
কারখানায় তালা লাগিয়ে সকলে পালিয়ে যায়।
এক সময় তারা ফোনও বন্ধ করে রাখে।

ঘটনাস্থল থেকে এসআই উত্তম কুমার জানান, অভিযানে সোমনাথ দে’র কারখানা থেকে চুরি হওয়া কিছু মালামাল ঊদ্ধার হয়েছে।
অভিযান এখনো শেষ হয়নি। পুলিশ ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অবস্থান করছে।
আরো কিছু চোরাই মালামাল উদ্ধার হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর