কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল ও কলেজের ভিত্তি প্রস্থর কাজের শুভ উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

শনিবার শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এ কাজের উদ্বোধন করা হয়।
জানা গেছে বড়ভিটা স্কুল ও কলেজের একটি পক্ষ বারবার স্কুল ও কলেজের উন্নয়ন কাজের বাঁধা প্রদান করে আসছে।
চলতি বছরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল শাখায় ৪ তলা বিশিষ্ট একটি ভবনের বরাদ্দ দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর। ৬ কোটি টাকার এ প্রকল্প যেন কোনভাবে
বাস্তবায়ন না হয় তারজন্য বিভিন্ন ভাবে কাজের বাঁধা প্রদান করে আসছে একটি কুচক্রী মহল।
ঠিকাদারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে বাঁধার সমুখ্খীন হওয়ার পর তারা চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করে।
পরে বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল ইসলাম ও বড়ভিটা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদশাহ শাহজাহানকে নিয়ে আলোচনায় বসেন।
কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল ইসলাম বিল্ডিং নির্মাণ কাজে কৌশলে বাঁধা দিতে একটি পক্ষকে কাজে লাগান।
সেই পক্ষকে জোরদার করে তুলতে রণচণ্ডী ইউনিয়নের আনোরমারী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামও কলেজের নির্ধারিত স্থানে বিল্ডিং না করতে কৌশলে বাঁধা দেন। বিষয়টি সমাধানের চেষ্টা করেও উভয় পক্ষ কোন সমাধান করতে না পারায় শনিবার দুপুরে সংসদ সদস্য কলেজে আসেন। উভয় পক্ষকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি মুহুর্তে বিষয়টি সমাধান করে ফেলেন।
পরে তিনি নতুন ভবনের ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করেন। ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধনের পরেই সাধারণ মানুষ স্বস্তিতে ফিরে আসেন।
পরে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি।আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের মূল কারিগর। আপনারা এই কাজ মাঝে মাঝে তদারকি করবেন।
যাতে কাজের মান ভালো হয়। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ করে বড়ভিটা ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামাতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন,পুটিমারী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আফজালুল হক,উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল হোসেন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বড়ভিটা স্কুল ও কলেজের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমূখ।
Leave a Reply