​মো. জোনায়েদ হোসেন জুয়েল :কিশোরগঞ্জ প্রতিনিধি

​কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ মডেল থানার সাধারণ ডায়েরি নং-৮৮২ (তারিখ: ১৩ জুন ২০২৬)-এর ভিত্তিতে নাইট ডিউটিতে থাকা পুলিশের একটি দল ১৪ জুন ভোররাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চর শোলাকিয়া বনানী মোড় এলাকায় এক ব্যক্তি অবৈধ মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আরজু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি চর শোলাকিয়া এলাকার বাসিন্দা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের একটি টিনের ড্রাম তল্লাশি করে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ১৫ বোতল অ্যাবসোলুট ভদকা, ২ বোতল পাসপোর্ট স্কচ ব্লেন্ডেড হুইস্কি, ১ বোতল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্লেন্ডেড স্কচ হুইস্কি এবং ১ বোতল গ্রান্টস ট্রিপল উড হুইস্কি।
উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ১৯ লিটার এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ হাজার টাকা।
​পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
​কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, “এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *