1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

  • প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে গোয়ালঘর থেকে বিপুল পরিমান নকল ডারবি সিগারেট ও বিভিন্ন ধরণের চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টার পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদি হয়েছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা। প্রধান আসামি করা হয়েছে সাবেক কাউন্সিলর ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক সানকিভাঙ্গা গ্রামের বদরুল আলম ওরফে ভদ্দরকে। অপর দুই আসামি হচ্ছেন ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর কর্মচারি মনির বয়াতী ও মজিবর শেখ।

মামলায় ১১ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪৩ হাজার শলাকা নকল ডারবি সিগারেট জব্দ করার কথা উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রাম উত্তম জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর