1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাঘাইছড়িতে অভিযানে ৪৬ কেজি অবৈধ মাছ জব্দ, নিলামে বিক্রি

  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২০ বার পড়েছেন

​রুপম চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধি

​রাঙামাটির বাঘাইছড়িতে কাপ্তাই হ্রদে চলমান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে আহরণ করা প্রায় ৪৬ কেজি দেশীয় মাছ জব্দ করেছে মারিশ্যা উন্নয়ন কর্পোরেশন। সোমবার (১৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উগলছড়ি এলাকায় পরিচালিত বিশেষ এই অভিযানে নৌ-পুলিশও অংশ নেয়।
​সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে বর্তমানে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবে কিছু অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে মাছ শিকার ও বিক্রির চেষ্টা চালিয়ে আসছিল।
​জব্দকৃত মাছ দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা এবং সরকারি সম্পদের অপচয় রোধে তাৎক্ষণিকভাবে জনসম্মুখে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। মারিশ্যা উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নিলামে মাছগুলো বিক্রি করা হয়। নিলাম থেকে প্রাপ্ত ৭ হাজার ৯৭০ টাকা সরকারি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
​মারিশ্যা উন্নয়ন কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সন্তোষ চন্দ্র হালদার বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বৃদ্ধি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা আইন অমান্য করে মাছ শিকার, পরিবহন কিংবা বিক্রির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
​তিনি আরও জানান, কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর