1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

​জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫৭ বার পড়েছেন

​হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।


​দিবসটি উপলক্ষে রবিবার বিকেল ৪টায় কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভগবতি রানী।
​হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এএফএডি (AFAD)-এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমাজকর্মী রেশমা সুলতানা এবং প্রকল্প ব্যবস্থাপক কার্তিক চন্দ্র সেন প্রমুখ। অনুষ্ঠানে লিগ্যাল এইড কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন পাঁচগাছী ইউনিয়নের স্বপ্না বেগম ও হলোখানা ইউনিয়নের আরিফা বেগম।
​এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন জানান, প্রকল্পটির আওতায় এ পর্যন্ত নারীর প্রতি সহিংসতার ৭৮টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলা জেলা লিগ্যাল এইড অফিসে রেফার করা হয়েছে এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় মধ্যস্থতার মাধ্যমে ১৮টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
​প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভগবতি রানী সরকারি লিগ্যাল এইড সেবা পাওয়ার আবেদন প্রক্রিয়া, এর সুবিধা এবং সেবাগ্রহীতাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
​উল্লেখ্য যে, ইউরোপীয় ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)’ অনুষ্ঠানটির আয়োজন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর