1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ।

মোরেলগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থীর মতবিনিময় সভা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২১ বার পড়েছেন

​শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

​বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী এইচ. এম. আসলাম হোসেনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


​সোমবার সন্ধ্যায় ২নং ওয়ার্ডের কাঁঠালতলায় আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।
​সভায় সভাপতিত্ব করেন আব্দুস ছালাম শেখ। সভায় বক্তব্য রাখেন সুশীল কুমার বিশ্বাস, মো. খলিল শেখ, সালাম শিকদার, আব্দুস সাত্তার শেখ, আবুল হাসেম শেখ, শহিদুল আকন, আব্দুল বারেক শেখ, মোস্তফা শেখ, আলমগীর শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন।
​ইউপি সদস্য পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক এইচ. এম. আসলাম হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভা শেষে তিনি উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর