1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ।

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

​শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

​বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে জলবায়ু সহনশীল কেন্দ্রে সিসিআরসি’র উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় সভাপতিত্ব করেন সিসিআরসি সভাপতি মোস্তাজাবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাউলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী, রেজিলিয়েন্স বিল্ডিং ম্যানেজার সামিউল আলম, মনিটরিং কো-অর্ডিনেটর জয়ন্ত ঘোষ, জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিনিধি জুলফিকার আলী, প্রভাষক সাইফুল ইসলাম, এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুছাফ কাক্কা মিয়া, উপজেলা সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন প্রমুখ।
​বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র সহযোগিতায় ২০১৩ সালে সিসিআরসি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মাধ্যমে সিসিডিবি স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে। সংগঠনটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুসংগঠিত করে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে ব্যবসার বিভিন্ন কৌশল শিখিয়েছে। ভবিষ্যতে যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে স্থানীয়ভাবে সহায়তা প্রদানের সক্ষমতা গড়ে তোলাই সিসিআরসি’র মূল লক্ষ্য।
​২০২৫-২০২৬ সালের সিসিআরসি’র আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্যাশিয়ার সুফিয়া খানম। তিনি জানান, গত এক বছরে আয়-ব্যয়ের পর বর্তমানে তাদের ব্যাংক হিসাবে ৮ লাখ ৭১ হাজার ৫৬৫ টাকা জমা রয়েছে। বার্ষিক সাধারণ সভাটি সঞ্চালনা করেন সিসিআরসি’র সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর