মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কিশোর গ্যাং লিডার হামজা বিল্লাহসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
অভিযান ও উদ্ধার
হামলার ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং লিডার হামজা বিল্লাহসহ ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো:
মো. হামজা বিল্লাহ (১৬) – গ্যাং লিডার (পিতা: মাসুম বিল্লাহ)
সজীব (১৯)
ইমতিয়াজ আহমেদ (১৯)
মো. আইকুল (১৭)
জাবির (১৭)
মো. সোহাগ (১৭)
হান্নান (১৭)
সাকিব (১৬)
জব্দকৃত আলামত:
অভিযানকালে পুলিশ কিশোর গ্যাংয়ের ব্যবহৃত নিুরূপ সরঞ্জাম উদ্ধার করে:
১. একটি ৩০ ইঞ্চি লম্বা লোহার পাত আবৃত বিশেষ কাঠের লাঠি।
২. চেইন স্প্রোকেট ও এসএস পাইপ দিয়ে তৈরি বিশেষ দেশীয় অস্ত্র।
৩. কিশোর গ্যাংয়ের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল।
আইনি ব্যবস্থা
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮)। মামলার বাদী এসআই আবু সাঈদ জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে ৮ জনকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়েছে।
পুলিশের বক্তব্য
উত্তরা পশ্চিম থানা কর্তৃপক্ষ জানায়, “খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নিয়মিত অভিযান ও টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
Leave a Reply