1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বেদনার বালুচরে স্বাস্থ্যখাত—চিঠি কি বদলাবে বাস্তবতা? নবীনদের পদচারণায় মূখর বেরইল নাজির আহমেদ কলেজ। রাতের আঁধারে জমি দখল, ঘর নির্মাণের অভিযোগ জিডি-মামলা চলমান, সাংবাদিক-পুলিশের সামনেও হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ মহম্মদপুরে কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ

মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০৪ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় এনামুল শেখ (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
​মঙ্গলবার (২৩ জুন) বিকালে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা জোড়া ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। আহত এনামুল আরাজী রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে। তিনি বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
​এই ঘটনায় বুধবার (২৪ জুন) ভুক্তভোগী এনামুল শেখ বাদী হয়ে তার আপন চাচাতো ভাই ইমরান শেখসহ তিনজনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ঘটনার বিবরণে
​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরাজী রুদ্রবানা গ্রামের সচেতন মহলের উদ্যোগে গত পাঁচদিন ধরে এলাকায় মাদকবিরোধী পাহারা চলছিল। ঘটনার দিন পাহারার দায়িত্বে ছিলেন এনামুল শেখ। পাহারা চলাকালীন তিনি তার আপন চাচাতো ভাই মো. ইমরান শেখকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে দেখেন এবং তাৎক্ষণিক এর তীব্র প্রতিবাদ করেন।
​এতে ক্ষিপ্ত হয়ে ইমরান শেখ তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে এনামুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে এনামুলের মাথায় রক্তাক্ত গুরুতর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নীলাফুলা জখম করা হয়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
​
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইমরান শেখের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
​
​আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর