1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

“”মোরেলগঞ্জে কৃষি প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন””

  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫২ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিপ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ ভারসাম্যের লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৯ জুন সোমবার বেলা ১২ টায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন। তিনি বলেন, সরকারের এই সময়োপযোগী প্রণোদনা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভূমি) অতীশ সরকার,মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার,উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রমেদ্র নাথ বিশ্বাস,ও আইসটি কর্মকর্তা ত্রিদীপ সরকার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন,মোরেলগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত বিভিন্ন প্রজাতির ৫ হাজার ৬০০ গাছের চারা,সাড়ে ৬ টন আমন ধানের বীজ,১৩ টন ডিএপি ও ১৩ টন এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে,দ্রুততম সময়ের মধ্যে উপজেলার প্রকৃত প্রান্তিক ৩ হাজার ২২০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন,কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।কৃষকেরা এই প্রণোদনার সঠিক ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখবেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর