1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

নন্দীগ্রামের কুন্দারহাট বাসস্ট্যান্ডে চরম ভোগান্তি: পুরাতন টয়লেটের বেহাল দশা, দাবি নতুনের

  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়েছেন

সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:

বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার পাশেই অবস্থিত ব্যস্ততম কুন্দারহাট বাসস্ট্যান্ড। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনায় মুখরিত এই স্ট্যান্ডে নেই কোনো উন্নতমানের পাবলিক টয়লেট সুবিধা। বাসস্ট্যান্ডের অদূরে নামমাত্র একটি পুরাতন পাবলিক টয়লেট থাকলেও দেখভালের অভাব এবং দীর্ঘদিনের সংস্কারহীনতায় সেটি এখন পুরোপুরি ব্যবহারের অযোগ্য। ভাঙা দরজা, চরম অপরিচ্ছন্নতা, তীব্র দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কুন্দারহাট বাসস্ট্যান্ডের এই একমাত্র টয়লেটটি। ফলে এখানে নতুন একটি আধুনিক পাবলিক টয়লেট স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও দূরপাল্লার যাত্রীরা।

​স্থানীয়দের অভিযোগ, এই জনদুর্ভোগ নিয়ে গণমাধ্যমে কয়েক দফায় সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের ভূমিকা এখনো নিষ্ক্রিয়। যার ফলে চরম বিপাক ও ভোগান্তিতে পড়েছেন বাসস্ট্যান্ডে আসা সাধারণ যাত্রী, পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় আবাসিক এলাকার বাসিন্দারা।

​সরেজমিনে দেখা যায়, পুরাতন পাবলিক টয়লেটটি বেহাল ও ব্যবহারের অনুপযোগী হওয়ায় বাধ্য হয়ে সাধারণ যাত্রী ও পথচারীরা যাত্রী-ছাউনি, পরিত্যক্ত টয়লেটের বাইরে কিংবা রাস্তার ধারেই মলমূত্র ত্যাগ করছেন। এতে করে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। তীব্র দুর্গন্ধে এখন যাত্রী-ছাউনিতে অপেক্ষা করা কিংবা পাশের দোকানগুলোতে বসে থাকা অসম্ভব হয়ে পড়েছে। পুরুষরা যেকোনো উপায়ে জরুরি প্রয়োজন সারতে পারলেও, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী যাত্রীরা। লোকলজ্জার ভয়ে নারীদের এই দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।

​অনুসন্ধানে আরও দেখা যায়, পাবলিক টয়লেটের সেপটিক ট্যাংকটি অকেজো হয়ে পড়ায় মলমূত্রের বর্জ্য সরাসরি পাশের আবাসিক এলাকায় প্রবেশ করছে। এতে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা, ছড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকিও। প্রায় চার বছর আগে কুন্দারহাট বাজারে সুপেয় পানির জন্য ৫টি ট্যাপ, সাবমারসিবল পাম্প ও একটি পানির ট্যাংক স্থাপন করা হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে শুধু বিদ্যুৎ সংযোগের (মিটার) অভাবে আজ পর্যন্ত সেটি চালু করা যায়নি। ফলে অকেজো পড়ে আছে পুরো পানির সাপ্লাই ব্যবস্থা।

​কুন্দারহাট বাসস্ট্যান্ড একটি জনবহুল এলাকা এবং এখানে দেশব্যাপী দূর-দূরান্তের মানুষের যাতায়াত রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই বাসস্ট্যান্ডে সরকারি অর্থায়নে একটি আধুনিক ও উন্নতমানের নতুন পাবলিক টয়লেট নির্মাণ করা হোক এবং বন্ধ থাকা পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়ে সুপেয় পানির ব্যবস্থা করা হোক।

​স্থানীয় কীটনাশক ব্যবসায়ী ও সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বুলবুল ক্ষোভ প্রকাশ করে বলেন,​ কুন্দারহাট পুরাতন টয়লেটের মলের দুর্গন্ধে দোকানে বসা কিংবা বাসায় থাকা দায় হয়ে পড়েছে। এছাড়া সাপ্লাই পানির সমস্যা তো আছেই, সেই সাথে মহাসড়কের পশ্চিম পাশের ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় পানি সরবরাহ আটকে গেছে। বর্ষা এলেই আমাদের দোকান ও বসতবাড়িতে হাঁটু পানি জমে যায়। আমরা দ্রুত একটি নতুন টয়লেট নির্মাণসহ এর স্থায়ী প্রতিকার চাই।

​এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আরা জানান, কুন্দারহাট বাসস্ট্যান্ডের পুরাতন পাবলিক টয়লেট সংস্কার বা নতুন ব্যবস্থা গ্রহণ এবং বন্ধ থাকা সাপ্লাই পানির সমস্যা দূর করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর