মাশরাফি শিকদার মাগুরা প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাটের হার ১০% থেকে ৫%-এ হ্রাস, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়ে আজ (৩ জুলাই ২০২৬, শুক্রবার)

রাজধানীর বনানীতে বর্ণাঢ্য মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মিছিলে ঢাকার প্রায় ৫০টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের সকল নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষাবান্ধব উদ্যোগের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান।
Leave a Reply