মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় কাশিয়ানী উপজেলা সভাকক্ষে ‘সমমনা শিক্ষক সমাজ, কাশিয়ানী’র উদ্যোগে ‘কাশিয়ানী উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
মোঃ শাহীন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, কাশিয়ানী।
পাপিয়া সুলতানা লিজা, সহকারী কমিশনার (ভূমি)।
মোঃ মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি)।
মোঃ গোলাম মোস্তফা, সভাপতি, কাশিয়ানী উপজেলা বিএনপি
‘সমমনা শিক্ষক সমাজ, কাশিয়ানী’র সভাপতি স.ম. বেলায়েত হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা জাতি গঠনে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে বলেন

Leave a Reply