1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি

​গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের প্রস্তাবিত প্রকল্পের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে “ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা, কুড়িগ্রাম”। শনিবার (৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা এই নির্মাণকাজ অবিলম্বে বন্ধের দাবি জানান।

​সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভারতের কট্টর হিন্দুত্ববাদী আগ্রাসনের কারণে বাংলাদেশ ও ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাইবান্ধায় বিশাল রামমূর্তি নির্মাণের বিষয়টি বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি ষড়যন্ত্র। এ সময় তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার এবং দেশের সাম্প্রদায়িক ঐক্য রক্ষার আহ্বান জানান।

​কর্মসূচিতে সংগঠনটির সমন্বয়ক এ. কে. এম. আশরাফুর রহমানসহ শাহিনুর রহমান, মনজুরুল হক, আহমেদ তালুকদার ও রাসেল মিয়া বক্তব্য রাখেন।

​বক্তারা বলেন, পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগটি উসকানিমূলক। তারা অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে এই কার্যক্রম বন্ধের অনুরোধ জানান।

​এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, এই মূর্তিনির্মাণের পেছনে থাকা হরিদাস চন্দ্র তরণীদাস একজন চিহ্নিত প্রতারক। তারা দাবি করেন, অতীতে প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পরই এমন বড় পরিসরে মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়ায় বক্তারা এর অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন।

​সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর