রুপম চাকমা বাঘাইছড়ি
বাঘাইছড়িতে ২০২৫-২০২৬ অর্থ বছরের কৃষি পূর্নবাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার ৫ জুলাই বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫৪০ জন কৃষক, ৩২ টি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতের ফলজ, বনজ গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ সহ বিভিন্ন ব্লকের উপসহকারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply