​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি কবির শেখকে (৫৫) গত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত কবির শেখ আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের মৃত হাকি শেখের ছেলে।


​পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ।
​আজ রবিবার (৫ জুলাই) গ্রেপ্তারকৃত কবির শেখকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​এ বিষয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ জানায়, সুমন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *