কাশিয়ানী প্রতিনিধি:

গোপালগোঞ্জ কাশিয়ানীর পোনা এলাকাবাসীর উদ্যোগে, এলাকা থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জুলাই (শনিবার) বিকাল সাড়ে ৫ টায় পোনা এম এ খালেক উচ্চ বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম মোল্লার আহবানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় সাবেক মেম্বার শেখ ইউনুসের সভাপতিত্বে ও শেখ ফারুক হোসেনের সঞ্চালনায়,
সাংবাদিক ফায়েকউজ্জামান, সৈয়দ ফারুক আহমেদ, টুকু গাজী ,খন্দকার সিদ্দিকুর রহমান, হিরো মৃধা, সাংবাদিক শহীদুল আলম মুন্না, শামীম মৃধা,লবাব খন্দকার, খন্দকার কুদ্দুসুর রহমান, কেরামত মিয়া, মিরাজ খন্দকার, জাহাঙ্গীর ফকির প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় আলোচনা সভায় এলাকার সাত পড়ায় মাদক বিরোধী প্রতিবাদ সভা করতে হবে এবং শক্ত একটা কমিটি করতে হবে। এছাড়াও পুলিশ, প্রসাশনের সাথে সমন্বয় করে মাদক কারবারিদের শায়েস্তা করতে হবে

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *