1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিপিকা তরফদার, আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পল্লী উন্নয়ন সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, সাংবাদিক গনেশ পাল প্রমুখ।

প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন, বিশেষ করে পল্লী গ্রামকে উন্নত করতে পারলে আমাদের দেশ উন্নত হবে। গ্রামের পরিবর্তন হলে সমাজের পরিবর্তন করা সম্ভব হবে। তিনি সকলকে গ্রামের উন্নয়নের জন্য একযোগে মিলে মিশে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর