আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
’উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী। সভায় তিনি পল্লী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
আলফাডাঙ্গা এজেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান এবং ইউসিসিএ লিঃ-এর সভাপতি আঃ মান্নান মোল্লা।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও পল্লী অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাষ সেন, মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন,
তথ্য আপা সাবিনা ইয়াসমিন,মহিলা বিষয়ক অফিসার ফারজানা খান সোনিয়া,
সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা স্মৃতিকনা দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মিডিয়া কর্মী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৫ জন সফল পল্লী উদ্যোক্তা সদস্যের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত পল্লী উন্নয়ন সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য:
অনুষ্ঠানে সভাপতি’র স্বাগত বক্তব্যের পরে বিআরডিবির পটভূমি সম্পর্কে একটি ভিডিও ডকুমেন্টরী প্রর্দশন করা হয়।

Leave a Reply