1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

সাজেকে চা- দোকানে বিষাক্ত কীটনাশক ব্যবহারে শিশুসহ ১২ জন অসুষ্ট

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি চায়ের দোকানে দুধ চা পান করার পর নারী ও শিশুসহ ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে সাজেক ইউনিয়নের চম্পাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চম্পাতলী গ্রামের একটি চায়ের দোকানে দুধ চা পান করার কিছুক্ষণ পর কয়েকজনের বমি, মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুই শিশুসহ ১০ জনকে রাতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। অপর দুজনকে স্থানীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন-লক্ষ্মী ধন চাকমা (১৬), ললেন চাকমা (৩৫), মিমিনা চাকমা (৩০), বিউটি চাকমা (৫), সোনারিকা চাকমা (৪), সমরজিৎ চাকমা (৪০), ছায়া চাকমা (৪২), রাঙ্গা চান চাকমা (৩৫), অরুণ জয় চাকমা (৪৫) এবং অরুণ চাকমা (৫৫)।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া রাত ১০টার দিকে জানান, হাসপাতালে আনার পর রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছেন তা নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ পৌঁছাতে পারেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং অসুস্থতার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে চা পানের পর ঠিক কী কারণে সবাই অসুস্থ হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এবং তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর