হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ০৬ জুলাই ২০২৬ইং
বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলমগীর হোসেন (৩৫) নামের এক অন্ধ সমর্থক।
রোববার (৫ জুলাই) মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচে প্রিয় দল ব্রাজিলের খেলা কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নের সরকারপাড়াস্থ নিজ বাড়িতে দেখছিলেন তিনি। খেলায় ব্রাজিল দ্বিতীয় গোল খাওয়ার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচে প্রিয় দল ব্রাজিলের খেলা নিজ বাড়িতে বন্ধু ও অন্য সমর্থকদের সঙ্গে দেখছিলেন আলমগীর হোসেন। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রিয় দলের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় সমর্থকেরা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।#

Leave a Reply