1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিনপ্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা সভাকক্ষে ইযুথ ফর দি সুন্দরবন ফোরামের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগীতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।


ইয়ুথ ফর দি সুন্দরবন ফোরামের সভাপতি রুমান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা বেগম হাসি, উপজেলা তথ্য আপা শারমিন আক্তার, সংগঠনের সদস্য কেয়া আক্তার, খান আব্দুল্লাহ, সংবাদিক শেফালী আক্তার রাখিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাশরাফি মজিদ আকিব।

কর্মশালায় বক্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ একটি বড় হুমকি। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের মাধ্যমে দূষণ কমিয়ে সুন্দরবনের ভারষম্য রক্ষা করা সম্ভব। বর্জ অপসারণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ, স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ও সিটি কর্পেরেশনগুলোতে পৃথক পৃথক বাজেট নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশিল সমাজের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর