1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে খাল খনন প্রকল্পের টাকা ফেরত সরকারি কোষাগারে শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda 🐛) কেন্নো! মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা গাছের চারা বিতরণ গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবীশ আইনজীবীকে আঘাতের অভিযোগ, বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন কটিয়াদীতে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট খোলা চিঠি তারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নওগাঁর বদলগাছীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, আটক ২ কাশিয়ানীতে মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ওলামা ঐক্য পরিষদ ও তাওহীদি জনতার বিশাল বিক্ষোভ মিছিল। কুচক্রী মহলের ঈর্ষা ও অপপ্রচার ছাপিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাজিন কনস্ট্রাকশনের শাহাদাত হোসেন

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)

  • প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়েছেন

মোহাম্মদ জুনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ (দ্বি-বার্ষিক) মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। কিশোরগঞ্জের ব্যবসায়ী মহলে এ খবরে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। চেম্বারের প্রকাশিত নির্বাচনী তফসিল ও পরিচালনা পর্ষদের তথ্যেও তাঁর নাম পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।


কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলার ব্যবসায়ী সমাজের অন্যতম প্রধান সংগঠন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে জেলার অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত পরিচালক মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ) তাঁর প্রতি ব্যবসায়ীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, চেম্বারের একজন পরিচালক হিসেবে জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা এবং সদস্যদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করবেন।
এদিকে তাঁর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে কিশোরগঞ্জের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর