​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​’তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ মাঠকর্মী ও ইউনিয়নগুলোকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।
​রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
​সম্মাননাপ্রাপ্তদের তালিকা:
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন:
​শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ): চম্পা।
​শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই): মো. তারিকুজ্জামান (গোপালপুর ইউনিয়ন)।
​শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ): শান্তা খাতুন (সদর ইউনিয়ন)।
​শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী পরিবার কল্যাণ কেন্দ্র: বুড়াইচ ইউনিয়ন।
​শ্রেষ্ঠ ইউনিয়ন: গোপালপুর ইউনিয়ন।
​অনুষ্ঠানের শুরুতে “ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট” স্লোগানকে গুরুত্ব দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং পরিকল্পিত পরিবার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম।
​সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায় বলেন, “পরিকল্পিত পরিবার গঠন একটি সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম ভিত্তি। তৃণমূল পর্যায়ে আমাদের মাঠকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ আজকের এই আয়োজন।”
​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতায় সংশ্লিষ্ট

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *