1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায়

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরীর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়েছেন

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরীর মামলায় সাবেক যুবলীগ নেতা বদরুল আলম ভদ্দরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার(১৩ জুলাই) বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ থানার পুলিশ তাকে বাগেরহাটের একটি বাড়ি থেকে গ্রেফতার করে।

সানকিভাঙ্গা গ্রামের সুন্দর আলী খানের ছেলে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভদ্দর স্থানীয় ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক। গত ১৪ জুন ১ লাখ ৪৩ হাজার পিচ নকল ডারবি সিগারেট ঊদ্ধার হওয়া মামলার প্রধান আসামি তিনি।

প্রসংগত, গত ১৪ জুন সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর কাছে বস্তাবন্দি অবস্থায় ১ লাখ ৪৩ হাজার নকল ডারবি সিগারেট ও সিগারেট তৈরীর বিপুল পরিমান কাচামাল ঊদ্ধার করে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল। এ ঘটনায় ক্রাউন টোবাকোর মালিক বদরুল আলম ওরফে ভদ্দর, তার ম্যানেজার মনির বয়াতি ও মজিবর শেখকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ব্রিটিশ-আমেরিকা টোবাকো কোম্পানীর লিগ্যাল অফিসার মর্তুজা রেজা। এর পর থেকে ভদ্দর ও তার লোকজন সিগারেট কারখানায় তালা ঝুলিয়ে গা ঢাকা দেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ব্রিটিশ-আমেরিকা টোবাকো কর্মকর্তার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার প্রধান আসামি বদরুল আলমকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর