1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস-এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির তিনশতাধিক বৃক্ষরোপণ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সবুজায়ন নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস’। সোমবার (১৩ জুলাই) সকালে রোটারী কমিউনিটি কর্প (আরসিসি), আলফাডাঙ্গা’র সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে।


​কর্মসূচির আওতায় উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম বটতলা সংলগ্ন ‘মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা’ (নওয়াপাড়া) এবং চরকুচিয়াগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণের চতুর্পাশে এসব বৃক্ষ রোপণ করা হয়।
​বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন রোটারি কমিউনিটি কর্প (আরসিসি), আলফাডাঙ্গা’র প্রেসিডেন্ট সৈয়দ নাঈম আলি। এ সময় উপস্থিত ছিলেন মো: দেলোয়ার হোসেন (টলিন), ইউপি সদস্য মো: মকিবুল হাসান (মক্কা), সাবেক ইউপি সদস্য মো: আব্বাস উদ্দিন শেখ, মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ ইসমাইলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​এছাড়াও কর্মসূচিতে স্থানীয় মো: আবুল হোসেন, মো: শুকুর মিয়া, মো: রিপন মিয়া, মো: জনি মিয়া, মো: রঞ্জু মিয়া, মো: আশরাফ মিয়া, মো: হাবিবুর রহমান, মো: আতাউর রহমান, মো: দেলোয়ার হোসেন, মো: মনিরুল লস্করসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এ বিষয়ে রোটারি কমিউনিটি কর্প ( আরসিসি), আলফাডাঙ্গা প্রেসিডেন্ট সৈয়দ নঈম আলী বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের এই ছোট্ট প্রয়াস আগামী দিনে একটি সবুজ ও নির্মল পরিবেশ গড়তে সহায়তা করবে। রোটারী ক্লাব সবসময়ই আর্তমানবতা ও পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে।”
​স্থানীয়রা রোটারী ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এমন পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর