1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

মোরেলগঞ্জে নিজ অর্থায়নে খাল পরিস্কার কার্যক্রম শুরু করলেন বিএনপি নেতা এনামুল

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি,
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমির স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে নিজ অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. এনামুল হক।

জানাগেছে, মানিকজোড় ও খেজুরবাড়িয়া গ্রামের ২ কিলোমিটার খালে দীর্ঘদিন ধরে কচুরিপানা ও জলজ আগাছা জমে থাকায় পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ এবং স্থানীয় জনজীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এ পরিস্থিতিতে নিজস্ব অর্থায়নে খাল থেকে কচুরিপানা ও জলজ আগাছা অপসারণের উদ্যোগ নেন এইচ. এম. এনামুল।
মো. সামসুল হক বাচ্চু, মোঃ ফারুক হাওলাদার ও হামিদ হাওলাদার জানান, খাল পরিষ্কার হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং এলাকার পরিবেশেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে। তারা এ উদ্যোগকে সময়পযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অভিহিত করে তারা আরও বলেন, আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে আমরা চেয়ারম্যান হিসেবে পেতে চাই।
উল্লেখ্য, এইচ. এম. এনামুল হক ১৬ নং খাউলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি এবং বর্তমানে খাউলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদের নাতি এবং ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ মজিবর রহমানের পুত্র।
তিনি আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের জনস্বার্থমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং স্থানীয় সকল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর