​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন শুরু হয়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল টগরবন্দ ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটি। নির্ধারিত সূচি অনুযায়ী বিকাল ৩টায় সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।


​উপজেলা বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী, বৈরী আবহাওয়ার কারণে জনদুর্ভোগ এড়াতে শেষ মুহূর্তে সম্মেলনটি স্থগিত ঘোষণা করা হয়। তবে সম্মেলন উপলক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য দলীয় ফরম ও সদস্য ফরম বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
​সম্মেলন স্থগিত হওয়ার আগে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান বক্তা আঃ মান্নান মিয়া আব্বাস এবং সাধারণ সম্পাদক মোঃ নূর জামাল খসরু।
​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব,
উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ আহম্মদ আলী শিকদার,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,
উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হেমায়েত হোসেন,
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইস্রাফিল মোল্যা।
​এছাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নেয়ামূল হাসান পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ এবং ফরিদপুর জেলা প্রচার দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রমজান হাসানসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈনুল হক কচি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপি নেতা তরিকুল ইসলাম ও ত্রাণ বিষয়ক সম্পাদক ঈসা খাঁন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *