কে এম শাকীর নীলফামারী প্রতিনিধি

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও শিশুর মৃত্যুসহ ১২ জন আহত হওয়ায় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্ শোক প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় শোকবার্তায় বলেন, “প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে—এটি আল্লাহর হুকুম।” তাঁরা শোকাহত পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। (নেতৃদ্বয় আরও বলেন,) “আমরা কোনো দুর্ঘটনায় মৃত্যু কামনা করি না। আল্লাহ যেন প্রত্যেক মানুষকে স্বাভাবিক মৃত্যু দান করেন এবং আহতদের দ্রুত শেফা দান করেন।”উল্লেখ্য যে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে ২ জনের মৃত্যু হয় এবং ১২ জন আহত হন।

আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য তাঁরা মহান রবের দরবারে দোয়া কামনা করেন।শোকবার্তায়:হাফেজ আব্দুল মুনতাকিম এমপিসংসদ সদস্য, নীলফামারী-৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলা)ওআব্দুর রশীদ শাহ্উপজেলা আমীরবাংলাদেশ জামায়াতে ইসলামীকিশোরগঞ্জ উপজেলা শাখা

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *