1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে খাল খনন প্রকল্পের টাকা ফেরত সরকারি কোষাগারে শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda 🐛) কেন্নো! মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা গাছের চারা বিতরণ গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবীশ আইনজীবীকে আঘাতের অভিযোগ, বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন কটিয়াদীতে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট খোলা চিঠি তারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নওগাঁর বদলগাছীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, আটক ২ কাশিয়ানীতে মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ওলামা ঐক্য পরিষদ ও তাওহীদি জনতার বিশাল বিক্ষোভ মিছিল। কুচক্রী মহলের ঈর্ষা ও অপপ্রচার ছাপিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাজিন কনস্ট্রাকশনের শাহাদাত হোসেন

তারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

শহীদুল ইসলাম তারাগঞ্জ প্রতিনিধি:

তারাগঞ্জ উপজেলার চিকলি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার (সৈয়দপুর -রংপুর )মহাসড়কের চিকলী নদীর পূর্ব পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান আলী উপজেলার ফাজিলপুর ডাক্তারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চিকলি নদীতে গোসল করতে নেমে সুলতান আলী পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, তারাগঞ্জের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহর নেতৃত্বে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এবং রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর সকাল ১০টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলের সহযোগিতায় অভিযান পরিচালনা করে সকাল ১০টার দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্ষা মৌসুমে নদী, খাল ও জলাশয়ে গোসল বা নামার ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাই।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর