1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবীশ আইনজীবীকে আঘাতের অভিযোগ, বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক জনাব সুজন মিয়ার বিরুদ্ধে এজলাস চলাকালে এক শিক্ষানবীশ আইনজীবীকে আঘাত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, এজলাসে কথা বলাকে কেন্দ্র করে বিচারক হঠাৎ উন্মুক্ত আদালতেই (ওপেন এজলাস) গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির শিক্ষানবীশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় একটি ওয়েট পেপার (Paperweight) দিয়ে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায় বলে অভিযোগ করা হয়েছে।


ঘটনার পর আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনাকে বিচারালয়ের মর্যাদা ও পেশাগত পরিবেশের পরিপন্থী বলে মন্তব্য করেছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে বিচারক জনাব সুজন মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর