মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কটিয়াদী মডেল থানা পুলিশ আরও একটি সফল অভিযান পরিচালনা করেছে।
অভিযানে কটিয়াদী থানাধীন জালালপুর স্বনির্ভর এলাকা থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১৮ হাজার ৮০০ টাকা এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য প্রযোজ্য আইনে কটিয়াদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জেলার সর্বত্র মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *