1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মঠবাড়িয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরেজমিন পরিদর্শন বাগআঁচড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার “ব্যবসায়ীদের স্বার্থে আপসহীন থাকব”—বড় বাজারে দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক দিলুর অঙ্গীকার মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ কাশিয়ানীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ তারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু প্রযুক্তির সহায়তায় মহিলার পরিচয় সনাক্ত উত্তরায় নিহত ৩ সাংবাদিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ।

​মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে যশোরের শ্রমিক নিহত

  • প্রকাশিত সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি,

মোরেলগঞ্জ প্রতিনিধি:

​বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন মাদরাসা ভবন সংলগ্ন সেপটিক ট্যাংকের কাজ করার সময় দেয়াল ধসে পড়ে কাজরত মিস্ত্রি আতিয়ার রহমান (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান যশোর জেলার কোতোয়ালী থানার লেবুখালী গ্রামের বদর উদ্দিনের ছেলে।

​বেঁচে যাওয়া আহত শ্রমিক মমিনুর রহমান বলেন, “বাইরের দিকের মাটির চাপে হঠাৎ দেয়াল ধসে পড়ে। সেখানে ৩ জন শ্রমিক ছিলেন। দুজন কোনোমতে বের হতে পারলেও মিস্ত্রি আতিয়ার রহমান দেয়ালচাপা পড়ে হাত-পা ভেঙে পানির মধ্যে আটকে যান।”

​থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, “বৃষ্টি ও কাদাপানির মধ্যে কয়েকজন নির্মাণশ্রমিক সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন। ওই সময় একদিকের দেয়াল ধসে পড়ে। এতে ৩ জন শ্রমিক পানির নিচে চাপা পড়লে আতিয়ার রহমান মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

​উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ‘মেসার্স ওসমান আলী’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে ১ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার টাকা চুক্তিমূল্যে গুলিশাখালী ফাজিল মাদরাসার ভবন নির্মাণকাজ শুরু করে। সম্প্রতি ভবন নির্মাণের কাজ শেষ হলে শ্রমিকরা টানা বৃষ্টির মধ্যে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ শুরু করে এ দুর্ঘটনার শিকার হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর