1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মঠবাড়িয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরেজমিন পরিদর্শন বাগআঁচড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার “ব্যবসায়ীদের স্বার্থে আপসহীন থাকব”—বড় বাজারে দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক দিলুর অঙ্গীকার মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা: মূল্যায়নের পদ্ধতি বদলানোর দাবি জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ গাছের চারা বিতরণ কাশিয়ানীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ তারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু প্রযুক্তির সহায়তায় মহিলার পরিচয় সনাক্ত উত্তরায় নিহত ৩ সাংবাদিকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব মাগুরায় ফ্রি চক্ষু সেবা পেল দুই শতাধিক মানুষ।

​আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক স্বপন কুমার কুন্ডু, সদস্য সচিব হারুন অর রশিদ

  • প্রকাশিত সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

​গত ১ আগস্ট শনিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌর সদর বাজারের স্বর্ণপট্টি গলিতে বাজার বণিক সমিতির আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকনের সভাপতিত্বে এবং বাজার ব্যবসায়ী হারুন অর রশীদের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

​সভায় চলমান কমিটির মেয়াদ প্রায় এক বছর অতিবাহিত হওয়ায় খোসবুর রহমান খোকন তাঁর দায়িত্বকালীন সময়ের প্রতি মাসের আয়-ব্যয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থিত ব্যবসায়ীদের সামনে উপস্থাপন করেন। পরে সবার সম্মতিতে ‘হাউজ ওপেন’ করে উন্মুক্ত আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রস্তাব তোলা হয়।

​উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মত প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে স্বপন কুমার কুন্ডু-কে আহ্বায়ক এবং হারুন অর রশিদ-কে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন:

১. প্রকাশ কুমার কুন্ডু

২. ভজন কুমার কুন্ডু

৩. হাসিবুল হাসান জুয়েল

৪. মহাসিন মেম্বার

৫. মো. ইকবাল হোসেন (মাস্টার)

৬. শাহাবুল শেখ (সাবেক কাউন্সিলর)

৭. অলিয়ার রহমান

৮. আহসান হাবিব হাসান

৯. মিরাজ হোসেন

১০. মো. আসাদুজ্জামান

১১. জিয়া মুন্সি

​এছাড়া কমিটিতে ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন— আব্দুল আওয়াল ফকীর, মো. এবাদত হোসেন ও ননী গোপাল স্বর্ণকার।

​সভা শেষে বিদায়ী কমিটির আহ্বায়ক খোসবুর রহমান খোকন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর