1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: নন্দীগ্রামে এমপি মোশারফ

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়েছেন

সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:

বর্তমান প্রজন্মকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। তিনি বলেছেন, উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানেই একটি এলাকার সামগ্রিক উন্নয়ন।

​সোমবার (৩ আগস্ট) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা-মাজগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী মাজগ্রাম এম.এ. ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষা অবকাঠামো উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​এদিন প্রাঙ্গণে ৪-তলা ভিত্তিবিশিষ্ট একটি একাডেমিক ভবন এবং একটি একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
​প্রধান অতিথি এমপি মোশারফ হোসেন আরও বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে। এই ধরণের উন্নয়ন কার্যক্রম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​ভিত্তিপ্ৰস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠানে একটি আধুনিক একাডেমিক ভবনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন এবং যুবদল নেতা তুষার আহমেদ। ​এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর