1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

কিশোরগঞ্জে ভাতা ও কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়েছেন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ও বিনামূল্যে ভাতা ও কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা প্রশাসক নায়িরুজ্জামানের নেতৃত্বে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন ৩০৭ সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) জিলুফা সুলতানা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুসরাত ফাতেমা,উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,উপজেলা এনসিপির আহবায়ক জাহিদুল ইসলাম লাবু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন প্রমূখ। কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা ও মাতৃত্বকালীন ভাতার মোট ৬ শতাধিক সুবিধাভোগী বিনামূল্যে আবেদন করেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর