1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

​কাশিয়ানীর এম. এ. খালেক কলেজ: সভাপতির পদে হাইকোর্টের ৩ মাসের স্থগিতাদেশ, অধ্যক্ষকে আদেশের অনুলিপি হস্তান্তর

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়েছেন

​নিজস্ব প্রতিনিধি : কাশিয়ানী

​গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী এম. এ. খালেক কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি মোঃ নুরুজ্জামানের পদ সংক্রান্ত হাইকোর্টের স্থগিতাদেশের সার্টিফাইড কপি কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের দেওয়া তিন (০৩) মাসের স্থগিতাদেশের সার্টিফাইড কপি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তারা আদেশের সত্যায়িত অনুলিপি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের নিকট জমা দেন।

​সম্প্রতি হাইকোর্ট ডিভিশনের এক আদেশে কাশিয়ানী এম. এ. খালেক কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি মোঃ নুরুজ্জামানের পদের ওপর ৩ মাসের স্থগিতাদেশ জারি করা হয়। আদালতের এই নির্দেশনার পরই কলেজের প্রশাসনিক কার্যক্রমে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


​সাক্ষাতকালে উপস্থিত এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও যুবনেতারা জানান, আদালতের এই আদেশের ফলে কলেজের প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়মকানুন বজায় রাখা সহজ হবে। তারা আশা প্রকাশ করেন যে, মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।

​এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানান, হাইকোর্টের স্থগিতাদেশের অনুলিপি তিনি গ্রহণ করেছেন এবং নিয়ম অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

​আইনি এই স্থগিতাদেশের পর এম. এ. খালেক কলেজের পরবর্তী পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর