1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাটুলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে নন্দীগ্রামের স্কুলছাত্রের মৃত্যু আলফাডাঙ্গায় টগরবন্ধ ইউনিয়ন যুবসমাজ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ​সেবা, সততা ও মানবিক নেতৃত্বের অনন্য নজির গড়ে আলফাডাঙ্গা ছাড়লেন ইউএনও রিফাত নূর মৌসুমী ​আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ​হৃদয়ে বাংলাদেশ — হৃদয়ের অঙ্গীকার, চেতনার প্রতিজ্ঞা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশে দেশব্যাপী নেতৃবৃন্দের মিলনমেলা ​অনার্স জীবনের শেষ অধ্যায়: ভাইভা পরীক্ষা, শিক্ষকের স্নেহ আর হাজারো স্মৃতির বিদায় সংবর্ধনা ​কাশিয়ানীর এম. এ. খালেক কলেজ: সভাপতির পদে হাইকোর্টের ৩ মাসের স্থগিতাদেশ, অধ্যক্ষকে আদেশের অনুলিপি হস্তান্তর ক্ষমতার পালাবদল ও প্রতিষ্ঠান দখলের সংস্কৃতি: শিক্ষাব্যবস্থা ও সমাজের নীরব সংকট মাঠপর্যায়ের কঠোর যাচাই-বাছাই কাশিয়ানীতে বাদ পড়ছে শত শত অযোগ্য ভাতার আবেদন

​সেবা, সততা ও মানবিক নেতৃত্বের অনন্য নজির গড়ে আলফাডাঙ্গা ছাড়লেন ইউএনও রিফাত নূর মৌসুমী

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়েছেন

আলমগীর কবির,
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​সেবা, সততা ও মানবিক নেতৃত্বের অনন্য নজির স্থাপন করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে বিদায় নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। দায়িত্ব পালনের স্বল্প সময়েই তিনি জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, দ্রুত সরকারি সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার মাধ্যমে আলফাডাঙ্গাবাসীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

​বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে উপজেলা প্রশাসনের আয়োজনে তাঁকে আন্তরিক ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।

​গত ২০২৫ সালের ২ ডিসেম্বর আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রিফাত নূর মৌসুমী। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনমুখী করতে তিনি নানা উদ্যোগ নেন। উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, প্রশাসনিক সেবায় জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের সমস্যার দ্রুত সমাধানে তিনি নিরলসভাবে কাজ করেন। তাঁর অমায়িক আচরণ, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতা খুব অল্প সময়েই তাঁকে উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত করে।

​গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হল রুমে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকতের সাবলীল সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানটিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রিফাত নূর মৌসুমী দায়িত্ব পালনকালে একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর নেতৃত্ব, দায়িত্ববোধ এবং মানবিক আচরণ আলফাডাঙ্গাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

​বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত রিফাত নূর মৌসুমী বলেন, “আলফাডাঙ্গার মানুষের অকৃত্রিম ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, তা আমি সারাজীবন হৃদয়ে ধারণ করব। আলফাডাঙ্গায় কাজের অভিজ্ঞতা আমার ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

​অনুষ্ঠানের শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও রিফাত নূর মৌসুমীর হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।

​এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হেমায়েত হোসেন, প্রচার সম্পাদক নিয়ামত হাসান পারভেজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহীন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মী এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজওয়াদুন্নবী রেজওয়ানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর